tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশআসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন, সবাই মিলে এমন একটি মর্যাদার বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোররা নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য তারেক রহমানকে উপহার দেয় এবং ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গান পরিবেশন করে। এ সময় তারেক রহমান গভীর মনোযোগ ও আগ্রহের সঙ্গে তাদের কথা শোনেন।

বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, “প্রতিবন্ধীরা আমাদেরই ভাই-বোন। তারা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, যা অনেকের মধ্যেই নেই। তাই যার যার অবস্থান থেকে আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়ব, যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদা পাবে। প্রতিবন্ধীদের সব ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করতে হবে, যেন তারা আর দশজন মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারে—এই দায়িত্ব আমাদের সবার।”

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেন, প্রতিবন্ধীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। “আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক। তাদের নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে,”—বলেন তিনি।

এদিন ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে তারেক রহমান বগুড়া শহরতলির শাকপালা এলাকায় নিজ উদ্যোগে গড়ে তোলা একটি পার্ক পরিদর্শন করেন। পরে তিনি শহরের স্টেশন রোডে অবস্থিত নিজের প্রতিষ্ঠিত বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পরিদর্শন করে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি দোয়ায় অংশ নেন এবং মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এরপর শিবগঞ্জের মহাস্থানগড়ে গিয়ে তিনি হজরত শাহ সুলতান বলখী মাহিসওয়ারী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে শিবগঞ্জের মোকামতলা এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলমসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্র জানায়, মোকামতলার পথসভা শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশে যাত্রা করেন। শুক্রবার বিকেলে তিনি রংপুরে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পরে তিনি বগুড়ায় ফিরে হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

পরদিন ৩১ জানুয়ারি তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেবেন। এর আগে বগুড়ায় নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে। দুপুর ২টায় সিরাজগঞ্জ শিল্প পার্কে জনসভায় যোগ দেবেন তিনি। একই দিন বিকাল ৪টায় টাঙ্গাইলের জনসভায় বক্তব্য শেষে রাতে ঢাকার গুলশান বাসভবনে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান।

prothomnews24.com/moha