tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে : আইজিপি

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

তিনি আরও বলেন, পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দায়িত্ব পালনের সময় বডি-অর্ন ক্যামেরার ব্যবহার বাড়াতে হবে। এতে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং পেশাদারিত্ব আরও সুসংহত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় আইজিপি জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ, দ্রুত ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণসংক্রান্ত নানা দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—দ্বীপাঞ্চল থানার জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বাড়ানো।

চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্তঃইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের প্রত্যাশা, এই সভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের মনোবল ও প্রস্তুতি আরও শক্তিশালী করবে।

প্রথম নিউজ২৪/মহা