tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই মেমোরেন্ডাম বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ওসমান হাদি হত্যাকাণ্ডসহ জুলাইয়ের শহীদদের বিচার নিশ্চিত করা সম্ভব হবে। যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে, তারা ভারতীয় আধিপত্যবাদের দালাল হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করা হবে। জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্য ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। বিচার ব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি বলেন, জামায়াত স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দেবে এবং মানসম্মত স্বাস্থ্যনীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, অনিয়ম, চুরি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। কেউ চাঁদাবাজিতে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে হবে।

সিরাজগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জেলার তাঁত শিল্পের ব্যাপক উন্নয়ন করা হবে এবং দুঃখ-কষ্টে থাকা তাঁত শ্রমিকদের পাশে দাঁড়ানো হবে। পাশাপাশি দুগ্ধশিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। দুধ ঢাকায় পাঠানোর পরিবর্তে সিরাজগঞ্জেই গুঁড়া দুধ উৎপাদনের ব্যবস্থা করা হবে, যাতে দুধ নষ্ট না হয় এবং দেশব্যাপী চাহিদা পূরণ করা যায়।

যমুনা নদীর ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবছর এ নদীভাঙনে মানুষ সর্বস্বান্ত হচ্ছে। ক্ষমতায় গেলে যমুনা নদী খনন ও বাঁধ শক্তিশালী করা হবে। পরিকল্পিত নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

নারীদের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াতসহ ১০ দলীয় জোট ক্ষমতায় এলে নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যারা নারীদের নিয়ে মিথ্যা সহানুভূতি দেখান, প্রকৃতপক্ষে তারাই নারীদের ক্ষতি করে থাকেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রথম নিউজ২৪/মহা