২০২৪ সালের চব্বিশের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগপত্রটি জমা দেওয়া হয় বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
তিনি আরও জানান, আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হতে পারে।



