রাজধানীর কেরানীগঞ্জে একটি বাসার ফ্ল্যাট থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালিন্দী ডায়াবেটিস বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমা (১৪)।
রোকেয়া রহমানের পরিবার জানিয়েছে, গত ২৫ ডিসেম্বর স্কুলছাত্রী ফাতেমা ওই এলাকার একটি বাড়িতে গৃহশিক্ষিকার কাছে পড়তে যায়।
নিহতদের স্বজনদের অভিযোগ, মা ও মেয়ে নিখোঁজের বিষয়টি পুলিশ ও বাড়িওয়ালাকে জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেনি।
নিহত রোকেয়া রহমানের স্বামী শাহীন আহমেদ বলেন, স্ত্রী ও সন্তানকে খুঁজতে তিনি বারবার ওই বাড়িতে গেলেও মালিকপক্ষের কোনো সহযোগিতা পাইনি।



