tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে দলের গুলশান কার্যালয় থেকে চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে সফরের বিষয়টি জানানো হয়।

তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতাকে বরণ করে নিতে নানা কর্মসূচি ও প্রস্তুতি শুরু হয়েছে। বেলস পার্কের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভা ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি। ওই সভায় বিএনপি মনোনীত প্রার্থীসহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেবেন।

এ তথ্য নিশ্চিত করে আকন কুদ্দুসুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান বরিশাল সফর করবেন। বুধবার রাতে গুলশান কার্যালয়ে আমরা উপস্থিত হলে নেতা নিজেই সফরের আয়োজন করতে নির্দেশনা দেন। দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা, মহানগর ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে জনসভা সফল করতে করণীয় নির্ধারণ করা হবে।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে তারেক রহমান বরিশালে এসেছিলেন। সেদিন তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। একই দিনে সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাকেরগঞ্জ উপজেলায় একটি সেতু উদ্বোধন করেন। সে সময় তিনি বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তারেক রহমানের এবারের আগমন বরিশালের রাজনীতিতে নতুন প্রত্যাশার বার্তা বহন করছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে নেতার আগমনের খবরে বরিশালের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন তারা। বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জানান, আগামী ২৬ জানুয়ারির নির্বাচনী জনসভাকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে জোর প্রস্তুতি চলছে।