tanaka
প্রচ্ছদখেলাঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

ঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি প্রায় পাঁচ মাস। আগামী ১১ জুন মেক্সিকোতে পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। তার আগেই বিশ্বভ্রমণে বেরিয়েছে সোনালি বিশ্বকাপ ট্রফি। আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় এসে পৌঁছেছে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি।

এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। সর্বশেষ ২০২২ সালে দেশের ফুটবলপ্রেমীরা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণে তৈরি স্বপ্নের এই ট্রফিটি।

ট্রফির সঙ্গে কারা ছবি তুলতে পারবেন

বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ দিতে কোমলপানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইন পরিচালনা করে। এ ক্যাম্পেইনের বিজয়ীরাই কেবল কাছ থেকে ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।

তবে এ ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মানতে হবে। ট্রফি দেখতে আসা দর্শনার্থীরা ৭–১০ ইঞ্চির বেশি আকারের কোনো ব্যাকপ্যাক বহন করতে পারবেন না। প্রদর্শনী ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যাম্পেইনের বিজয়ীরা টিকিট হস্তান্তর করতে পারবেন না এবং কোনোভাবেই টিকিট পুনরায় ব্যবহার করা যাবে না। এছাড়া দর্শনার্থীরা নিষিদ্ধ বা ধারালো কোনো বস্তু বহন করতে পারবেন না। নির্দিষ্ট কোনো দেশের পতাকা বহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।