tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় কালুখালী স্টেশন থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।

নিহত দুই ভাই বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের বাসিন্দা। তারা হলেন ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)। অপর নিহত ব্যক্তি একজন নারী শ্রমিক, যার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডোবরা জনতা জুট মিলের প্রায় ১২ জন শ্রমিক কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্তে রেলওয়ে পুলিশের একটি দল কাজ শুরু করেছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে স্থানীয়রা সোতাশী রেলক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।