ছোটপর্দার এই সময়ের ব্যস্ত অভিনেতা পার্থ শেখ বিয়ে করেছেন। পাত্রী সামিহা রহমান। দীর্ঘদিন ধরে তারা দুজনে প্রেমের সম্পর্কে ছিলেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নিমার্তা রাফাত মজুমদার রিংকু। তিনি বলেন, আজ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে। যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।



