tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতি বাস্তবায়নের ঘোষণা পিএসসির

‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতি বাস্তবায়নের ঘোষণা পিএসসির

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, যাতে বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমানো যায়। নতুন নীতির আওতায় বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত পুরো নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, বিসিএস পরীক্ষার জট কমাতে কমিশন ইতোমধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “এখন থেকে একটি বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এতে পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা কমবে।”

তিনি আরও জানান, অতীতে প্রশ্নফাঁস সংক্রান্ত অভিযোগ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে এ ধরনের অনিয়মের কোনো সুযোগ নেই।

শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ এ আয়োজন পরিচালনা করে। উল্লেখ্য, ৫০তম বিসিএসে অংশ নিতে এবার ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন, নিশ্চিত করেছে পিএসসি।