গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য হটলাইন চালু করেছে সরকার।
সোমবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছড়ানো গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে অভিযোগ জানাতে হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে।
এ ছাড়া notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠিয়েও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব ও সাইবার অপরাধ প্রতিরোধে একটি কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।



