tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়বৈধ ও অবৈধ ঘোষিত সব প্রার্থীর বিরুদ্ধেই আপিল করা যাবে: ইসি সচিব

বৈধ ও অবৈধ ঘোষিত সব প্রার্থীর বিরুদ্ধেই আপিল করা যাবে: ইসি সচিব

অঞ্চলভিত্তিকভাবে আপত্তি ও আপিল দাখিলের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বৈধ ঘোষিত প্রার্থী হোক কিংবা অবৈধ ঘোষিত—উভয় ক্ষেত্রেই আপিল করার সুযোগ রয়েছে। এ জন্য আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হবে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল গ্রহণের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি সচিব আরও জানান, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এ শুনানি কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ সময় গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। বলেন, গণমাধ্যমের তথ্য ও সহায়তায় প্রক্রিয়াটি আরও সমৃদ্ধ হবে।

হলফনামা যাচাই-বাছাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, বর্তমানে আপিল গ্রহণই মূল বিষয়। হলফনামাগুলো নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হয়েছে। তবে এসব তথ্য নিয়ে কারও আপত্তি থাকলে সেটি আপিলের মাধ্যমে উপস্থাপন করা যাবে।