tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশপঞ্চগড়ে টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি

পঞ্চগড়ে টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি

এর আগে সোমবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পরদিন মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা একই থাকে। এদিকে টানা দুই দিন দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন বিকেল থেকে হালকা কুয়াশার সঙ্গে কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে সকালে রোদের তাপে শীত কিছুটা কমে এলেও বিকেলের পর আবার তীব্র শীত নেমে আসে, যা টিকে থাকে পরদিন সকাল পর্যন্ত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। সোমবার থেকে টানা তিন দিন ধরে একই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।