খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। টিমটি সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। তারা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন দিক পর্যালোচনা করবেন। টিমের সদস্যদের বেশিরভাগই চীনের চিকিৎসক বলে জানা গেছে।



