tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: ফখরুল

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সোমবার গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে তার বিষয়ে প্রচারিত কিছু সংবাদ সঠিক নয়। কেউ বিভ্রান্ত হবেন না।’

তিনি দলের চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে গুজবে বিভ্রান্ত হবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক সেবা দিচ্ছেন। আমাদের জানা অনুযায়ী, তার চিকিৎসা স্বাভাবিকভাবেই চলছে। সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’