tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়৫ আগস্ট উদ্বোধন, ৬ আগস্ট থেকে দর্শনার্থীদের জন্য খুলছে জুলাই জাদুঘর

৫ আগস্ট উদ্বোধন, ৬ আগস্ট থেকে দর্শনার্থীদের জন্য খুলছে জুলাই জাদুঘর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সরকারি বাসভবন গণভবনে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এর পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১ আগস্ট) জাদুঘরের কিউরেটর জোহান এ তথ্য জানিয়ে বলেন, উদ্বোধনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বর্তমানে প্রদর্শনী সামগ্রী ও জাদুঘরের অভ্যন্তরীণ কনটেন্ট পরীক্ষামূলকভাবে সাজানোর কাজ চলছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিচিহ্ন, রক্তমাখা পোশাক, ব্যানার, প্ল্যাকার্ড, আলোকচিত্র এবং ভিডিওচিত্র সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

স্থায়ী জনবল নিয়োগের বিষয়ে তিনি জানান, প্রাথমিকভাবে জাতীয় জাদুঘর ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে, জাদুঘর নির্মাণে বাজেট ও আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা মোশফিকুর রহমান বলেন, অভিযোগগুলো ইতোমধ্যে মূল্যায়নের আওতায় আনা হয়েছে। জাতীয় জাদুঘরের মূল্যায়ন প্রতিবেদন এবং গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) কাজের বিবরণ পর্যালোচনা করে দেখা হয়েছে। তাঁর দাবি, অধিকাংশ অভিযোগই তথ্যগত বিভ্রান্তির কারণে সৃষ্টি হয়েছে। সরকারি নিরীক্ষা শেষে এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের পাশাপাশি গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত দমন-পীড়নের বিভিন্ন দলিল, আলোকচিত্র, ভিডিওচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে গাইডেড ট্যুর এবং অনলাইন টিকিটিং ব্যবস্থাও চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।