সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডার পদ ৩৯৫টি।
বুধবার পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।
প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি পরিশোধের শেষ সময় আগামী বছরের ৩ জানুয়ারি।



