tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়পদোন্নতি দিয়ে দেশের ৮২৬ বিচারকের বদলি

পদোন্নতি দিয়ে দেশের ৮২৬ বিচারকের বদলি

সারা দেশে একসঙ্গে ৮২৬ বিচারককে পদোন্নতি দিয়ে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বুধবার উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট ৮২৬ বিচারক পদোন্নতি ও পদায়ন পেয়েছেন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করবেন এবং আগামী ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি এবং বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদেরও ছুটি বা প্রশিক্ষণ শেষে দ্রুত কার্যভার বুঝিয়ে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্তদের বেতন ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’-এর প্রথম গ্রেড (৭০,৯২৫–৭৬,৩৫০ টাকা) অনুযায়ী নির্ধারণ করা হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ ও বদলি কার্যকর থাকবে।