tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিক৫টি জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা

৫টি জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান বাহিনী শনিবার (৭ মার্চ) রাতে ইরানের চারটি তেল ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং জ্বালানি স্থাপনাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশনে এক সাক্ষাৎকারে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তেহরান এবং আলবোর্জ প্রদেশে হামলায় চারটি তেল ডিপো ও একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে দুজন তেলের ট্যাংকার ট্রাক চালক ছিলেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)ও পৃথক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে এবং জানিয়েছে, এটি ইরানের সামরিক সক্ষমতা কমানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেলের ডিপোগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

এই হামলার ফলে ইরানের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: এএফপি