tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকশত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: প্রেসিডেন্ট

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান।” ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ইরান, তবে শত্রু দেশগুলো বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। পেজেশকিয়ান আরও বলেন, অন্য দেশের ভূখণ্ড থেকে হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে, কিন্তু এর মানে ওই দেশের সঙ্গে বিরোধ নেই।

ইরানি প্রেসিডেন্ট আশ্বাস দেন যে, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে থাকবে এবং জোরালো প্রতিক্রিয়া দেওয়া হবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের মাটি ও পানি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান নিশ্চিত করবে যে, শত্রু এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না।