tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদশিক্ষাঙ্গন৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি

৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করায় ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির শারীরিক শিক্ষা বিভাগ জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিযোগিতা আয়োজন না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্দেশনা অনুযায়ী গত ৩১ জানুয়ারির মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তা করতে ব্যর্থ হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।