সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১,৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১,০৩৩ জন। এ তথ্য সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্যান্য মামলায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা ১,৫১৫ জন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



