tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়২০২৮ সালে প্রাথমিক শিক্ষায় আসছে নতুন কারিকুলাম -শিক্ষা প্রতিমন্ত্রী

২০২৮ সালে প্রাথমিক শিক্ষায় আসছে নতুন কারিকুলাম -শিক্ষা প্রতিমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং কার্যক্রম শেষ করে ২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন কারিকুলামের আওতায় আসবে।

রবিবার (১৭ মে) দুপুরে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আয়োজিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে নতুন কারিকুলামের নকশা (ডিজাইন) চূড়ান্ত করা হবে। এরপর ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার মান নির্ধারণ করা হবে শিক্ষার্থীরা কতটুকু শিখে বের হতে পারছে তার ওপর ভিত্তি করে। এজন্য শ্রেণিকক্ষের শিক্ষার মান, অবকাঠামো, উন্নত ওয়াশরুমসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হবে।

নতুন কারিকুলামে ভাষা ও গণিতের পাশাপাশি সিটি এডুকেশন, খেলাধুলা (স্পোর্টস) এবং সাংস্কৃতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। তার ভাষায়, এই কারিকুলাম শুধু শ্রেণিকক্ষকেন্দ্রিক থাকবে না; বরং শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের ওপর ভিত্তি করে গড়ে তোলা হবে।

সভায় ফরিদ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।