tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিমডেল বাজেট প্রস্তাবনা উপস্থাপনে মতামত সংগ্রহ করছে জামায়াতে ইসলামী

মডেল বাজেট প্রস্তাবনা উপস্থাপনে মতামত সংগ্রহ করছে জামায়াতে ইসলামী

শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন নিয়ে প্রাক-বাজেট সংলাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি মডেল বাজেট প্রস্তাবনা তৈরির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ করছে দলটি।

আগামী ১৯ মে (মঙ্গলবার) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হবে। ওই সংলাপের মাধ্যমে দলটির পক্ষ থেকে মডেল বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

রবিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জানান, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে একটি মডেল বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করা হবে। এর অংশ হিসেবে ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা জাতীয় উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতে বাজেট বরাদ্দ, নীতিগত পরিবর্তন, সমস্যা ও সম্ভাবনা নিরূপণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত অত্যন্ত জরুরি বলে মনে করে দলটি।

এ প্রেক্ষিতে ১৯ মে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এ প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি এবং সংশ্লিষ্টরা অংশ নেবেন।