tanaka

মার্কিন ভিসা ব্যবহারে সতর্ক করল ঢাকার দূতাবাস

মার্কিন ভিসাধারীদের ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণে গুরুতর জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রচ্ছদজাতীয়১৫৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে: জ্বালানি মন্ত্রী

১৫৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে: জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, পেট্রোবাংলার কর্মপরিকল্পনার আওতায় সব কূপ খনন সফলভাবে সম্পন্ন হলে আনুমানিক ১,৫৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রদান করেন।

মন্ত্রী বলেন, দেশে গ্যাস সংকট নিরসনে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে আগামী এক বছরে মোট ১১৭টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পেট্রোবাংলা কর্তৃক গৃহীত অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কার্যক্রমের অগ্রগতি ও গ্যাস মজুত সংক্রান্ত তথ্য:

  • ২০২২ সাল থেকে পেট্রোবাংলা ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার পরিকল্পনার মধ্যে ২৫টি কার্যক্রম সম্পন্ন করেছে।
  • এর মাধ্যমে দৈনিক ২৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সংস্থান নিশ্চিত হয়েছে।
  • বর্তমানে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, উৎপাদন-বণ্টন চুক্তির আওতায় স্থলভাগ ও সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলা কর্তৃক প্রস্তুতকৃত ‘অনশোর মডেল পিএসসি ২০২৬’ এবং ‘অফশোর মডেল পিএসসি ২০২৬’ চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।