tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদজাতীয়সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০ শূন্য পদ

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০ শূন্য পদ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সংসদ অধিবেশনের এক প্রশ্নের উত্তরে জানান, ২০২৩ সালের হিসাব অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্য পদ রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারী হিসেবে দেশের মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কাজ করছেন। শ্রেণিভিত্তিক কর্মচারী সংখ্যা নিম্নরূপ:

  • প্রথম শ্রেণি: ১ লাখ ৯০ হাজার ৭৭৩
  • দ্বিতীয় শ্রেণি: ২ লাখ ৩৩ হাজার ৭২৬
  • তৃতীয় শ্রেণি: ৬ লাখ ১৩ হাজার ৮৩৫
  • চতুর্থ শ্রেণি: ৪ লাখ ৪ হাজার ৫৫৭
  • অন্যান্য শ্রেণি: ৭ হাজার ৯৮০

শূন্য পদগুলো শ্রেণিভিত্তিক হিসেবে হলো:

  • প্রথম শ্রেণি: ৬৮ হাজার ৮৮৪
  • দ্বিতীয় শ্রেণি: ১ লাখ ২৯ হাজার ১৬৬
  • তৃতীয় শ্রেণি: ১ লাখ ৪৬ হাজার ৭৯৯
  • চতুর্থ শ্রেণি: ১ লাখ ১৫ হাজার ২৩৫
  • অন্যান্য শ্রেণি: ৮ হাজার ১৩৬