tanaka

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত, আহত ১

পাকিস্তান-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাছে কাসুরের লাধার গ্রামে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানি নিরাপত্তা সূত্র।
প্রচ্ছদজাতীয়মার্কিন ভিসা ব্যবহারে সতর্ক করল ঢাকার দূতাবাস

মার্কিন ভিসা ব্যবহারে সতর্ক করল ঢাকার দূতাবাস

মার্কিন ভিসাধারীদের ভিসার শর্ত মেনে চলা এবং অনুমোদিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার অপব্যবহার কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে গুরুতর বিধিনিষেধ, এমনকি স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানায় মার্কিন দূতাবাস।

বার্তায় ভিসাধারীদের ভিসায় উল্লেখিত শর্ত ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি অনুমোদিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব ভিসাধারীর। ভিসার অপব্যবহার কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণ বা নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে।

এ ধরনের নিয়ম লঙ্ঘনের পরিণতি ব্যক্তির পরিস্থিতি ও প্রযোজ্য অভিবাসন আইনের ওপর নির্ভর করতে পারে। তাই ভ্রমণের আগে ভিসার শর্ত এবং অনুমোদিত অবস্থানের সময়সীমা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।