tanaka
প্রচ্ছদখেলা১৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা পাকিস্তান

১৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা পাকিস্তান

সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপদে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৭ রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় তারা।

পরপর দুই ওভারে ওপেনার শাহিবজাদা ফারহান এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তাসকিন আহমেদের শিকার হন। তার আগে দ্বিতীয় ওভারে আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান তরুণ পেসার নাহিদ রানা।

তাসকিন আহমেদের প্রথম ওভারের পঞ্চম বলে শাহিবজাদা ফারহান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর দ্বিতীয় ওভারে নাহিদ রান মাজ সাদাকাতকে কিপারের হাতে ক্যাচ করিয়ে আউট করেন। পঞ্চম বলে তৃতীয় উইকেট রিজওয়ানের, যা পাকিস্তানকে ২.৫ ওভারে ১৭ রানে ৩ উইকেটে চাপে ফেলেছে।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। ৩০০ বলের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ১২ রানেই প্রথম উইকেট হারায়।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতে বাংলাদেশের ওপেনাররা উড়ন্ত সূচনা করেন। বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় তারা।

দলীয় ১০৫ রানে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে তানজিদ তামিম সাবলীল ব্যাটিং চালিয়ে যান। নাজমুল হোসেন শান্তও (২৭) হারিস রউফের বলে ফেরেন। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে তানজিদ এগিয়ে যান।

৩৩তম ওভারের শেষ বলে ছক্কা মেরে তানজিদ তামিম নিজের শতক সম্পন্ন করেন। ৯৮ বল খেলে ৭ ছক্কা এবং ৬ চারে সাজানো ইনিংস শেষে ১০৭ রানে আউট হন তিনি। লিটন কুমার দাস ৫১ বলে ৪১ রান করেন। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিংয়ে থাকা তাওহীদ হৃদয় ৪৪ বল খেলে ৪৮ রান যোগ করে দলকে ২৯০ রানে পৌঁছে দেন।