tanaka

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ...
প্রচ্ছদআন্তর্জাতিক১২ দেশে ছড়িয়েছে ভারতের ইউপিআই, ব্যবহারকারী ৫৫ কোটি

১২ দেশে ছড়িয়েছে ভারতের ইউপিআই, ব্যবহারকারী ৫৫ কোটি

ভারতের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবহারকারীর সংখ্যা ৫৫ কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে গত পাঁচ অর্থবছরে এই প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণও কয়েক গুণ বেড়েছে। বর্তমানে বিশ্বের ১২টি দেশ ভারতীয় এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে লোকসভার সদস্য ড. মান্না লাল রাওয়াতের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান দেশটির অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

তিনি বলেন, ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত ইউপিআই প্ল্যাটফর্মে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৪৯ লাখ।

অর্থ প্রতিমন্ত্রী জানান, ২০১৬ সালের ১১ এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) তত্ত্বাবধানে এনপিসিআই ইউপিআই চালু করে। বর্তমানে এটি ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তিতে পরিণত হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ইউপিআইয়ের মাধ্যমে ৮৪ দশমিক ১৬ লাখ কোটি রুপির ৪ হাজার ৫৯৫ কোটি লেনদেন হয়। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩১৪ দশমিক ২৩ লাখ কোটি রুপির ২৪ হাজার ১৬১ কোটি লেনদেনে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ ও স্বচ্ছ করতে সরকার, আরবিআই এবং এনপিসিআই যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান পঙ্কজ চৌধুরী। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ঝুঁকিভিত্তিক লেনদেনের সীমা নির্ধারণ, প্রতারণা প্রতিরোধে মোবাইল নম্বর পরিবর্তন ও এসএমএসভিত্তিক যাচাইকরণে অতিরিক্ত নিরাপত্তা এবং ইউপিআই অ্যাপের সুরক্ষা জোরদার করা।

এ ছাড়া এনপিসিআই ‘কমপ্রিহেনসিভ ইউপিআই ইনফরমেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক (সিইউআইএসএফ) ২০২৫’ এবং ‘মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক’ চালু করেছে। এসব নীতিমালার আওতায় ইউপিআই ব্যবস্থায় উন্নত নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

অর্থ প্রতিমন্ত্রী আরও জানান, এনপিসিআইয়ের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (এনআইপিএল) ২০২০ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বিদেশি অংশীদারদের সঙ্গে কাজ করে ইউপিআই ও রুপে কার্ডসহ ভারতের বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণ করছে।

তিনি বলেন, এর ফলে ভারতীয় পর্যটক ও প্রবাসীরা বিদেশে সহজে আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন করতে পারবেন। পাশাপাশি অংশীদার দেশগুলোকে নিজস্ব রিয়েল-টাইম পেমেন্ট ব্যবস্থা ও দেশীয় কার্ড নেটওয়ার্ক গড়ে তুলতেও সহায়তা করছে এনআইপিএল।