বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা তৈরি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদারে বিনিয়োগ ও অনুদান দিতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়ানো এবং শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণ ব্যবহারের উদ্যোগেও সহযোগিতা করতে চায় সংস্থাটি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।
বৈঠকে এডিবির প্রতিনিধি দলে আরও ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।
আলোচনায় চিংফেং ঝাং জানান, কম্পিউটার সায়েন্স, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা, গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ ও অনুদানের পরিকল্পনা রয়েছে এডিবির। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলা এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতেও অর্থায়ন করতে চায় সংস্থাটি।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান বাড়াতে ইন্টারঅ্যাকটিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেন শুধু একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব জীবনের সমস্যা ও শিল্পখাতের চাহিদা পূরণে কাজে আসে—এ লক্ষ্যেই তাদের কর্মসূচি সাজানো হচ্ছে।
বৈঠকে মাহদী আমিন বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক করতে দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রথমবারের মতো চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতেও বিষয় দুটি অন্তর্ভুক্ত করা হবে। পর্যায়ক্রমে সব শ্রেণিতে এগুলো বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের।
নারীশিক্ষা সম্প্রসারণে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার এ সুযোগ স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যায়েও মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ চালুর লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিলের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচলিত বেঞ্চের পরিবর্তে শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে পৃথক চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে।
শিশুদের মানসিক বিকাশ এবং আনন্দের মধ্য দিয়ে শেখার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে ‘লার্নিং টয়’ যুক্ত করা হচ্ছে। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন ধরনের বহিরাঙ্গন ক্রীড়া সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।