tanaka

ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৩

উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, ১ লাখ ৫৯ হাজার টাকা, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
প্রচ্ছদজাতীয়হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫

হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫

বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ২৬ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩,৭০৯ জন। একই সময়ে হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন বৃদ্ধি পেয়ে মোট ৫৮৫ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ৪ জন; ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

সংশ্লিষ্ট সময়ে মোট ২,২৬৩ জন নতুন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১,৯৩০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।