tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৭৭

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৭৭

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭৭ শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের কারও শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি, তবে তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৭ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৫৬৫ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৮২৬ জন আক্রান্ত হয়েছে।

এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭২৫ জন শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন।