tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে ভারতের সম্মতি

হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে ভারতের সম্মতি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন উভয়পক্ষ।

শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উভয় দেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করা হবে।

এদিকে, বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত রাখায় ভারতের প্রতি ধন্যবাদ জানান খলিলুর রহমান। একই সঙ্গে ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানালে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রী হরদীপ সিং পুরী এ বিষয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন।