রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—আবুল ফরহাদ (২২), রাসেল (১৯), শুকুর আলী (১৮), মনির হোসেন (৩২), মাসুদ রানা (৪০), সবুজ মিয়া (৩০), মো. আকাশ (২৬), মো. ইমরান (২৪), সজিব হাওলাদার (২৭), মো. রাজু (২৬), রাব্বি (২০), মো. মাহমুদ (২০), মো. নিঝুম মিয়া (২৫), জুবায়ের আহমেদ (১৮), মো. হৃদয় (২৩), রাকিব (২৫), মো. আজগর ওরফে আরমান (২৯), মো. রিফা ওরফে রিফাত (১৯), মো. কবির (৪৫), রিপা আক্তার (২২), মোসা. পারুল বেগম (৪২), মোসা. জেসমিন বেগম (৩৮), সৈয়দ জাকির হোসেন (৩৩), মো. রুবেল (২০), মো. নিরব হোসেন ওরফে অভি (৩৩) এবং মো. নাঈম (১৯)।
পুলিশ জানায়, শুক্রবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে সাত পিস ইয়াবা ও ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



