tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি নিয়ে নতুন শঙ্কার কথা জানাল রাশিয়া

হরমুজ প্রণালি নিয়ে নতুন শঙ্কার কথা জানাল রাশিয়া

হরমুজ প্রণালি ঘিরে নতুন শঙ্কার কথা জানিয়েছে রাশিয়া। প্রণালিটি সাময়িকভাবে বন্ধ থাকার পর বিশ্ব তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। তিনি বলেন, প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও বাজার পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোভাক জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি করেছে। এই ঘাটতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সংঘাতের কারণে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারেনি, আর হরমুজ প্রণালিতে বহু তেলবাহী জাহাজ আটকে আছে।

নোভাকের মতে, তেলের বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে এবং আগের অবস্থায় যেতে সময় লাগবে—এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এতে বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

সূত্র: আল জাজিরা