tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিল পাস

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিল পাস

সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (২৬ এপ্রিল) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করেন।

বিলটি উপস্থাপনকালে আইনমন্ত্রী বলেন, জনগণের সেবা করার অঙ্গীকার নিয়ে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত নামে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ সেই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি এ ধরনের সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের সাধারণ জনগণের সঙ্গে স্পষ্ট বৈষম্য সৃষ্টি করে। তিনি উল্লেখ করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এ সুবিধা পুনর্বিবেচনার প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয় কমানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিকদের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) অর্ডার, ১৯৭৩’-এর সংশ্লিষ্ট ধারা বিলুপ্ত করতে এই বিল আনা হয়েছে।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিলটি ভোটে তোলেন এবং উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে তা পাস করেন। ফলে এখন থেকে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ আর পাবেন না।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ কমিটির সভায় এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সূত্র: বাসস