tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীস্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘটনার...

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘটনার দৃশ্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে আবারও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এবার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনার পরপরই হামলাকারীদের পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, মুসাব্বিরকে গুলি করার পর কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের সামনে এই গুলির ঘটনা ঘটে। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন।”

পুলিশ আরও জানায়, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।