tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০০ জন নিহত: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০০ জন নিহত: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে পরিচালিত মার্কিন অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে তিনি এ তথ্য জানান।

এর আগে নিহতের কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি কারাকাস। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে তাদের অন্তত ২৩ জন সদস্য নিহত হয়েছেন এবং সে অনুযায়ী একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যও ওই অভিযানে নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো বলেন, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে থাকা তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান। মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো ভেনেজুয়েলার সেনাসদস্যদের ‘সাহসী’ হিসেবে অভিহিত করে তাদের প্রশংসা করেন। তিনি আরও জানান, অভিযানে নিহত সেনাসদস্যদের স্মরণে গত মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।