tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ

স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ১১ থেকে ২০তম গ্রেডের মোট ৩৪ হাজার ৭১৪টি শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উপসচিব (প্রশাসন-১) সুজিৎ দেবনাথ স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৮৯৮টি পদ বর্তমানে শূন্য রয়েছে। জনস্বার্থে এসব পদ দ্রুত পূরণ করা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস)-এর তথ্যের ভিত্তিতে চিঠিতে বলা হয়, দেশের বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসকসহ নানা পর্যায়ের বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

এ অবস্থায় স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং জনগণকে কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানের শূন্যপদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।