tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদশিক্ষাঙ্গন১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

দেশের ১২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী ৯টি সরকারি কলেজে অধ্যক্ষ এবং ৩টি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. বদরুল ইসলাম। জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক গাজী সবুজ আহম্মদ।

এ ছাড়া টাঙ্গাইলের ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. আনিসুর রহমান এবং যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।

ঢাকার উত্তরা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন ভূঁইয়া। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদোন্নতি পেয়েছেন ওই কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন। এছাড়া নোয়াখালীর সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক অনুপম চন্দ্র দাস।

অন্যদিকে, তিনটি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সৈয়দ সাদিয়াল ফেরদৌস এবং বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক আবদুস সামাদ।