দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর ফলে আগের দামের তুলনায় প্রতি ভরিতে স্বর্ণের মূল্য ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছে। নতুন দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।



