tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিনির্বাচনী লেভেলে সমান সুযোগ তৈরিতে প্রশাসন ব্যর্থ: খেলাফত মজলিস

নির্বাচনী লেভেলে সমান সুযোগ তৈরিতে প্রশাসন ব্যর্থ: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের নেতারা মন্তব্য করেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী লেভেলে সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশিশক্তির অপরাজনীতি আবার শুরু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে নেতারা জানান, ১১ দলীয় ঐক্যের বিভিন্ন প্রার্থী ও কর্মীদের ওপর সহিংসতা চালানো হচ্ছে। শেরপুরে জামায়াত নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আহ্বান জানান।

নেতারা আরও বলেন, নির্বাচনী সংঘাত রোধে ইসি কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। “আমরা আর কোনো লাশ দেখতে চাই না। জনগণ সন্ত্রাস ও পেশিশক্তির তাণ্ডব মেনে নেবে না। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা জরুরি। ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জনগণ সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য উদগ্রীব।”

তারা অভিযোগ করেন, সিলেট-৩ ও মানিকগঞ্জ-২ আসনসহ বিভিন্ন এলাকায় খেলাফত মজলিস প্রার্থীদের প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে; প্রচারপত্র ও বিলবোর্ড নষ্ট করা হচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, পরিচালনা করেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল। উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাফেজ নুরুল হক, আবুল হোসেন ও আমির আলী হাওলাদার।