tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করবে ভারত

স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করবে ভারত

ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে গভীর সামাজিক ও পারিবারিক বন্ধন দুই দেশের সম্পর্ককে প্রকৃত অর্থেই জনকেন্দ্রিক করে তুলেছে।

শনিবার (৭ মার্চ) ঢাকার একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই দেশের মানুষের ভাগ করে নেওয়া ত্যাগের অমোচনীয় স্মৃতি আজও দুই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছে।

তিনি আরও বলেন, দুই দেশের প্রাণবন্ত ও দূরদর্শী সমাজ একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কেবল দুই দেশের জন্যই নয়, বরং আশপাশের বৃহত্তর অঞ্চলের সমৃদ্ধির জন্যও একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

ইফতার মাহফিলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আফরোজা খানম রিতা, পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় সংসদের তিন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আশরাফউদ্দিন নিজান ও রফিকুল ইসলাম বকুলসহ বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি ও জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।