tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়স্থল নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরের নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

স্থল নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরের নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে এবং তা এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৬টায় উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি স্থল নিম্নচাপ হিসেবে দক্ষিণ উড়িষ্যা ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে।

নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।