tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকস্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

স্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ তাঁর ৭০ বছরের জীবনসঙ্গী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর তিন দিন পর তাঁর কবর জিয়ারত করেছেন। কবরের পাশে ফুল ছড়িয়ে দোয়া করার পাশাপাশি কিছুক্ষণ নীরবে সেখানে অবস্থান করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) থেকে সরাসরি পুত্রজয়ার প্রিসিঙ্কট কবরস্থানে যান মাহাথির। সেখানে স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দেন। এরপর দুই হাত তুলে দোয়া করেন এবং কিছুক্ষণ নীরবে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন।

কবরস্থানে মাহাথিরকে বেশ শান্ত ও বিষণ্ন দেখাচ্ছিল। দোয়া শেষে তিনি সেখান থেকে চলে যান।

গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান সিতি হাসমাহ। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর পর এবারই প্রথম একাকী তাঁর কবরে গিয়ে দোয়া করলেন মাহাথির।

সিতি হাসমাহ ছিলেন একজন চিকিৎসক এবং মালয়েশিয়ার জাতীয় জীবনে সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৫৬ সালে মাহাথিরের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর প্রায় সাত দশক তাঁরা একসঙ্গে পথ চলেছেন। মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও পাশে ছিলেন সিতি হাসমাহ।

মাহাথির প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলায় সিতি হাসমাহ সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

সিতি হাসমাহর মৃত্যুর পর ২৮ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ইস্তানা নেগারা থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ বিদায়ের আয়োজন করা হয়। রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।