আসন্ন হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। ফ্লাইটের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা। রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আলাপকালে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য জানান। তিনি জানান, এতে বিমান আনুমানিক ১২০ কোটি টাকা বাড়তি আয় করবে।
উপদেষ্টা বশিরউদ্দীন আরও বলেন, এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে দেশে ফেরার ফ্লাইটে সাধারণ যাত্রীদের সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
নিজের সম্পদের বিষয়ে তিনি জানান, দায়িত্ব ছাড়ার আগে সম্পদের বিবরণী জমা দেবেন। তিনি বলেন, “উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি, বাড়ি বা অন্য কোনো সুবিধা গ্রহণ করিনি, ক্ষমতার অপব্যবহারও করিনি। দায়িত্ব ছাড়ার আগে সম্পূর্ণ বিবরণী জমা দেওয়া হবে।”
ডিজিটাল জালিয়াতি প্রতিরোধের জন্য বিমান পরিচালনা পর্ষদে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে যুক্ত করা হয়েছে বলে জানান বশিরউদ্দীন।



