tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদিতে সতর্কতা জারি, হামলার সম্ভাবনা

সৌদিতে সতর্কতা জারি, হামলার সম্ভাবনা

সৌদি আরবের পূর্বাঞ্চলে ইরানের হামলার আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের সংক্ষিপ্ত বার্তায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিকভাবে ঝুঁকির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

এদিকে, ইরান একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫টি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ইসলামিক রেভুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, খোমেইন ও জানজান অঞ্চলে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ইসফাহানে দুটি এমকিউ-৯ রিপার ড্রোন এবং বুশেহরে একটি হারমেস ড্রোন ভূপাতিত হয়েছে।

একই দিনে মধ্য ইরানে একটি উন্নত যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যার পাইলট এখনও নিখোঁজ। এছাড়া, হরমুজ প্রণালির কাছে দক্ষিণাঞ্চলে একটি এ-১০ থান্ডারবোল্ট II যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত হয়েছে, যা পরে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।