tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশসোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় সোমবার (১০ মার্চ) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জহির আব্বাস খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখাউড়া-১ উপকেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের জন্য সোমবার ৪, ৫ ও ৬ নম্বর ফিডারের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় জেলার সদর উপজেলার শ্যামনগর, বরিশল, চান্দি ও কোড্ডা; আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী, আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর; মোগড়া ইউনিয়নের ভবানীপুর; ধরখার ইউনিয়নের বনগজ; দক্ষিণ ইউনিয়নের হীরাপুর; আখাউড়া পৌরসভার গোবিন্দটেক, রূপনগর, টানপাড়া ও দুর্গাপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর ও খিরাতলা এলাকায়ও একই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। পবিত্র রমজান মাসে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ডিজিএম মো. জহির আব্বাস খান।