tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পেট্রোল পাম্পের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

পেট্রোল পাম্পের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

দেশের সব ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) এলাকায় নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

রোববার (৮ মার্চ) এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেল বিপণন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের মজুত নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হচ্ছে। এর ফলে ভোক্তা ও গ্রাহকদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে।

এ অবস্থায় ডিলাররাও আগের তুলনায় বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পাচ্ছে।

বিপিসি জানিয়েছে, সরবরাহ নিয়ন্ত্রণের কারণে অনেক ক্ষেত্রে ফিলিং স্টেশনে কর্মচারী ও গ্রাহকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় ফিলিং স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে বিপিসি।