tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদখেলা‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

দেশের খেলাধুলার সার্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শনিবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনের আধুনিকায়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেট অংশ নেন।

ম্যারাথনের প্রতিপাদ্য ‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’-এর গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো যুবসমাজকে মাঠমুখী করা এবং খেলাধুলাকে সামাজিক উন্নয়নের কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমানও। তিনি বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত দৌড় প্রতিযোগিতার প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন মানুষকে সুস্থ ও ফিট থাকতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তিনি নিজেও এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

জাইমা রহমান বলেন, একটি সুস্থ সমাজ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে এবং সব ধরনের সক্ষমতার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সবাইকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক অ্যাম্বাসেডরের জীবনের গল্প তুলে ধরে তিনি তরুণদের উদ্দেশে বলেন, “জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন”—এই দর্শন ধারণ করেই এগিয়ে যেতে হবে।